বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ইউএনও, নির্বাচন অফিসার লাঞ্ছিত

B Baria Map Mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউএনও ও নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জোর পূর্বক ফলাফল সিটও আদায় করে নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও তাঁর সমর্থকেররা। গত শনিবার রাতে ইউএনও’র কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন চলাকালে সকালের দিকে নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় ঘন্টাখানেক ভোটগ্রহন বন্ধ থাকে। পরে ভোটগ্রহন শুরু হলেও ভোটারদেরকে চেয়ারম্যান পদের ব্যালট দেওয়া হয় নি। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে খবরটি জেনে বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করেন। তবে সন্ধ্যায় ভোট গণনা শেষে দেখা যায়, স্থগিত হওয়া কেন্দ্র বাদেই আওয়ামী লীগ প্রার্থী পাঁচ হাজার ভোটে এগিয়ে। নিয়ম না থাকায় ওই কেন্দ্রের ভোট বাদে ফলাফল ঘোষণা করতে অপারগতা প্রকাশ করেন নির্বাচন কর্মকর্তা। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইউএনও’র কার্যালয়ে জড়ো হয়। তাঁরা বিষয়টি নিয়ে ইউএনও ও নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরে জেলা প্রশাসন ও র‌্যাবের এক কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ অবস্থায় রবিবার ইউএনও সকালে অফিস করে আশুগঞ্জের বাইরে চলে যান ও নির্বাচন কর্মকর্তা অফিসই করেননি।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা খ. ম আরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ’একটি কেন্দ্র স্থগিত হলে ফলাফল ঘোষণার কোনো নিয়ম নেই। এ নিয়ে ঝামেলার সৃষ্টি হলে আমি বাধ্য হয়েই এগিয়ে থাকা প্রার্থীকে জয়ী ঘোষণা করে ফলাফল ঘোষণা করেছি’। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ’আজ (রবিবার) ছুটিতে থাকায় অফিসে যাই নি’।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ’তেমন কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হওয়া নিয়ে সামান্য হট্টগোল হয়’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’বিশেষ প্রয়োজনে আজ সকালে অফিসে কিছু সময় বসে অনুমতি নিয়ে আশুগঞ্জের বাইরে এসেছি’।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত