সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন নৌকা সমর্থকরা

eletttttttttt-790x420ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া চার সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের এক সমর্থক ও যুবলীগ নেতা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে হুমকি প্রদানকারী ওই যুবলীগ নেতার নাম জানা যায়নি।

সকাল সোয়া ১০টার দিকে নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হচ্ছে, এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য এসএ টিভির প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, জাগোনিউজের প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, বাংলানিউজের প্রতিনিধি মাসুক হৃদয় ও মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি তসলিম উদ্দিন ওই কেন্দ্রে ছুটে যান।

এসময় সাংবাদিকরা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কবির হোসেনের সঙ্গে ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি জানতে চাইলে নৌকা প্রতীকের ওই সমর্থক ও যুবলীগ নেতা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরোণ করেন এবং সাংবাদিকদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয়ার চেষ্টা করেন। পরে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মো. আবু সাঈদ ঘটনাস্থলে এসে ওই যুবলীগ নেতাকে কেন্দ্র থেকে বের করে দেন।

নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার কবির হোসেন জাগোনিউজকে জানান, সকাল সোয়া ১০টা দিকে নৌকা প্রতীকের ব্যাজ পড়া শতাধিক যুবক জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করে। এসময় ২০/২৫ জন যুবক আমার রুমে প্রবেশ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান পদের ৬শ ব্যালটপেপার ছিনিয়ে নিযে যায়।

এছাড়া দুটি বুথের পোলিং অফিসারের কাছ থেকে দুটি ব্যালট ও সিল ছিনিয়ে নিয়ে যান নৌকা প্রতীকের সমর্থকরা।

উৎসঃ   jagonews

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার