,

অাশুগঞ্জে অস্ত্রের মুখে ব্যালট ও সিল লুট

Brahmanbaria_Balott-Lotted-BG20160604112321ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান পদের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের সমর্থকরা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কবির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে নৌকা প্রতীকের ব্যাজ পরা শতাধিক যুবক ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে। এসময় ২০/২৫ জন যুবক আমার কক্ষে প্রবেশ করে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬শ` ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
এছাড়া ওই কেন্দ্রের দুইটি বুথ থেকে একটি করে ব্যালট পেপারের বই ও সিল ছিনিয়ে নিয়ে যায় নৌকার সমর্থকরা।এদিকে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যদের উপস্থিতিতেই ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা।তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে, ব্যালট ছিনতাইয়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে