বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুগঞ্জে সব প্রস্তুতি সম্পন্ন : নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

UP-Election20160422090811আগামীকাল শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। শুক্রবার বিকেলে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিলসহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম জানান, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।এদিকে, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন পুলিশ সদস্য, ১৬ জন আনসার সদস্য এবং প্রতি দুইটি করে কেন্দ্রে একটি করে বিজিবি দল ও প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সারারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৮৬ জন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত