,

নাসিরনগরে ৬‘শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

Nasirnagar Picture(SCHOOL BEG)আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬‘শ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফের সভাপতিত্বে উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর স্বদেশ রঞ্জন সাহা । বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সাবেক জেলা গর্ভনর মোঃ নাছির উদ্দিন, গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাসান খাঁ,সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইকবাল,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন ও মাহবুবুর রহমান । বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রোসেনা আক্তার,সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর ও নজরুল আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে ৬‘শ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে