,

ব্রাহ্মণবাড়িয়া কিশোরের লাশ উদ্ধার

download (18)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ নিখোঁজের হওয়ার ৬দিন পর গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাপন (২০) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। নিহতের বাবার নিজাম উদ্দিন জানান, নিহত পাপন এলাকার মাদক ব্যবসায়ী আবু সৈয়দ এর মাদকের ব্যবসা দেখভাল করত। গত কয়েক দিন পূর্বে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী ভৈরবে আবু সৈয়দের গাড়ি ভর্তি গাঁজা আটক করে। পরে তার বাড়ি থেকেও গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করে। এসময় তাকে আটক করতে পারেনি। এ ঘটনায় পর মাদক ব্যবসায়ী আবু সৈয়দ পাপনকে সন্দেহ করে এবং কয়েক দফ জিজ্ঞাসাবাদও করে। এর জের ধরে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আবু সৈয়দ ও হেলালের নেতৃত্বে ৭/৮জন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়নি। গতকাল দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দানা মিয়ার বড়ই বাগানে দুর্গন্ধ’র উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী। চম্পকনগর ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিনও এর সত্যতা নিশ্চিত করেছেন। বিজয়নগর থানার ওসি তদন্ত মেসবা উদ্দিন জানান, লাশ পচে ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে