ব্রাহ্মণবাড়ীয়া কসবা ও সদর উপজেলার মোট ১৯ টি ইউনিয়নের ১৮ টিতে আ”লীগ, স্বতন্ত্র প্রার্থী ১টি।

Up Electionআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউপিতে ১১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্ষন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সদর উপজেলার ১৯ ইউনিয়নের ১৮টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চম দফায় শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হয়। এরপর গণনা শেষে রাতে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) আব্দুল কাইয়ূম ফলাফলের বিষয়টি  নিশ্চিত করেছেন। আব্দুল কাইয়ূম  কে জানান, কসবা উপজেলার আট ইউনিয়ন ও সদর উপজেলার ১১টির মধ্যে ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা (আওয়ামী লীগ মনোনিত) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইকবাল হোসেন, বাদৈর ইউনিয়নের আবু জামাল খান, মূলগ্রাম ইউনিয়নের মঈনুল ইসলাম, মেহারি ইউনিয়নের আলম মিয়া, গোপীনাথপুর ইউনিয়নের এসএমএ মান্নান, কসবা পশ্চিম ইউনিয়নের মো. মানিক মিয়া, কাইয়ূমপুর ইউনিয়নের মো. ইয়াকুব আলী ভূঁইয়া ও বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া। সদর উপজেলায় নির্বাচিতরা হলেন- সুহিলপুর ইউনিয়নে আজাদ হাজারী আঙুর, মজলিশপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম, নাটাই (উত্তর) ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার, বাসুদেব ইউনিয়নে এম আলম, সুলতানপুর ইউনিয়নে লায়ন ফিরোজুর রহমান ওলিও, মাছিহাতা ইউনিয়নে আলআমিন, রামরাইল ইউনিয়নে সাহাদত খান, সাদেকপুর ইউনিয়নে একেএম আব্দুল হাই, বুধল ইউনিয়নে আব্দুল হক ও তালশহর (পূর্ব) ইউনিয়নে এনামুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার