,

কসবার দুই শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

bbaria-border2-21559আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশুকে ফেরত এনে স্বজনদের কাছে বুঝিয়ে দেয় বিজিবি। ফেরত পাওয়া দুই শিশু হলো কসবার হাকর গ্রামের আবু বক্কর (১৫) ও দক্ষিণ গ্রামের রাকিম মিয়া (১৪)। ক্রিকেট বল কুড়িয়ে আনতে গেলে বৃহস্পতিবার সকালে বিএসএফ সীমান্তের ওপার থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, এলাকার কিছু ছেলে ক্রিকেট খেলার সময় সীমান্ত পিলার ২০৩৯ এর নিকট দিয়ে বল সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে তার কাটার ভিতরে চলে যায়। বল আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ এর টহল দল দু’জনকে আটক করে। পরে দু’পক্ষের মধ্যে আলোচনা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত আনা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে