,

অস্ত্র মামলায় ফের রনির জামিন আবেদন নাকচ

 

নিজস্ব প্রতিবেদক : ইউপি নির্বাচনে প্রভাব বিস্তার করতে গিয়ে পুলিশ ও বিজিবির হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন আদালত।বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা দায়রা জজ এস এম নুরুল হুদা এ আদেশ দেন। তবে ভ্রাম্যমান আদালতের দেয়া দুই বছরের কারাদন্ডের বিরুদ্ধে রনির করা আবেদনের জামিন দেয়া হয়।

fb_img_1462619094360_129050

 

বিষয়টি শীর্ষনিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পিপি এ্যাডভোকেট এ কিউ সিরাজুল ইসলাম।তিনি জানান, অস্ত্র মামলায় রনির জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। তবে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ভ্রাম্যমান আদালতের দেয়া দুই বছরের কারাদন্ডের বিরুদ্ধে আপিল করা হলে আদালত মন্জুর করে তাকে জামিন দেয়।এর আগে গত ১০ মে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজা রনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

উল্লোখ্য: গত ৭মে ইউনিয়ন নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাটহাজারি উপজেলার মির্জাপুর এলাকা থেকে পুলিশ ও বিজিবির হাতে অস্ত্রসহ গ্রেফতার হন নুরুল আজিম রনি। নির্বাচনে দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রনিকে দু,বছরের কারাদ- দিয়েছেন। পরের দিন তাকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর