,

পৌরসভা নির্বাচন কসবায় অনিয়মের অভিযোগ

14640394957আমিরজাদা চৌধুরী ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. ইলিয়াছ। বুধবার ভোটগ্রহনকালে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তিনি এ অভিযোগ করেন। তবে তিনি শেষ পর্যন্ত ভোট বর্জন করেন নি।
এদিকে দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে কিছু কেন্দ্রে জোরপূর্বক সিল, কিছু কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা, মেয়র প্রতীকের ব্যালট না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভোটার দেখা গেলেও বেলা ১১টার পর থেকে সব ফাঁকা হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদের সংরক্ষিত আসনে আটজন ও সাধারন আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত এমরান উদ্দিন জুয়েল, বিএনপি মনোনীত মো. ইলিয়াছ ও জাতীয় পার্টি মনোনীত মনির হোসেন দেলোয়ার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সবচেয়ে বেশি অনিয়মের ঘটনা ঘটেছে। এ দু’টি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্য সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বেলা সাড়ে ১২টার দিকে বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাত নং বুথের দরজায় তালা লাগিয়ে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। সাংবাদিকরা ওই কক্ষের দিকে আসছে দেখেই বহিরাগতরা ব্যালট ফেলে চলে যান। সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে প্রকাশ্য সিল মারার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
এদিকে বেলা ১১টার দিকে আড়াইবাড়ি মাদ্রাসা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিশারাবাড়ি গ্রামের কাউন্সিলর প্রার্থী আবু সেলিম সোহেলের বাড়ি ও তিন দোকানটি দোকান ভাঙচুরের শিকার হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনেও দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. সাব্বির হাসান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ২৭৮৬ ভোটের মধ্যে প্রায় ১৮০০ ভোট শেষ হওয়ার পথে। সাড়ে ১১টার দিকে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় অর্ধেক ভোট পড়ে। অথচ দুপুরের দিকে ওই কেন্দ্র দু’টিতে একেবারে ফাঁকা দেখা যায়। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডিএসইর চাকরিচ্যুত ১৭ কর্মীর পুনর্বহালের দাবি

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ বিল বেড়েছে, অভিযোগ আজহারীর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার