,

৮-১০ জনকে নিয়ে ডুবছে একটি জাহাজ

8চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরের আলফা ইনকারেজে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। উত্তাল সাগরের ঢেউয়ে জাহাজটি এখন ডুবে যাচ্ছে। জাহাজে ৮ থেকে ১০ জন লোক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ মে) পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু কবলে পড়ে জাহাজটি। বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলি নদীতে অবস্থান করা আরেকটি জাহাজের ক্যাপ্টেন কুসুম দাস।

তিনি জানান, বাংলার শিখা নামে এই জাহাজটির ক্যাপ্টেন তার পরিচিত। ওই ক্যাপ্টেন তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ৮ থেকে ১০ জন লোক প্রচণ্ড কান্নাকাটি করছেন। জাহাজটি এখন ৪৫ ডিগ্রি কাত হয়ে গেছে। যে কোনো সময় ডুবে যেতে পারে।

এদিকে জাহাজটিকে উদ্ধার করতে যেতে পারছে না কোস্টগার্ড কিংবা অন্যকোনো উদ্ধারকারী দল।

পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনেছে। উপকূলে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউ উঠছে। ৮০ কিমি গতিবেগে বইছে ঝড়ো হাওয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর