,

কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমেছে

Kaptai20160517072745নিজস্ব প্রতিবেদক : পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় উৎপাদন হ্রাস পেয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের। পানি স্বল্পতায় দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রটিতে এখন উৎপাদিত হচ্ছে ১০০ থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ।

অনাবৃষ্টি আর খরায় কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রহমান।

তিনি জানান, অনাবৃষ্টির কারণে লেকের পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক হ্রাস পেয়েছে। বর্তমানে লেকে স্বাভাবিকের চেয়ে ৬ ফুট উচ্চতার পানি কম রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১০৯ এমএসএল (মীনস সী লেবেল) পানির ধারণ ক্ষমতার এই লেকে বর্তমান সময়ে ৮২ এমএসএল পানি থাকার কথা। কিন্তু অনাবৃষ্টির কারণে পানির স্তর অব্যাহতভাবে নিচে নামতে থাকায় লেকে বর্তমানে পানির স্তর রয়েছে ৭৬ এমএসএল। যা স্বাভাবিকের চেয়ে ৬ এমএসএল কম। স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় লেকের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এখন অর্ধেকেরও নিচে নেমে গেছে।

এই অবস্থা চলতে থাকলে লেকে পানির স্তর অচিরেই ৬৬ ফুট এমএসএলে নেমে যাবে। পানির স্তর এই পর্যায়ে নেমে গেলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বর্তমানে কিছুটা রেশনিং করে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর