শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজামীর দাফন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক : শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবা-মার পাশে না হলেও মামার কবরের পাশে দাফন করা হলো মতিউর রহমান নিজামীর লাশ। বুধবার সকাল ৭টায় পাবনার সাঁথিয়ায় মনমথপুর গ্রামে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

2016_05_11_08_01_17_a3ftXfl2ABVIVXMephxjXvoCVvXVIO_original

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ ‍মিনিটে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের রায় ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রায় কার্যকরের পর সব আনুষ্ঠানিকতা শেষে পুলিশ প্রহরায় অ্যাম্বুলেন্সে করে তার লাশ মনমথ পুরে নেয়া হয়। সেখানে লাশ গ্রহণ করেন সাঁথিয়া থানা নির্বাহী কর্মকর্তা। এরপর তিনি লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন।

 

সকাল সোয়া ৬টায় লাশ হস্তান্তরের পর জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করতে ৭টা বেজে যায়।এদিকে নিজামীর লাশ দান ঠেকাতে গ্রামের প্রবেশপথ দৌলতপুর তিন মাথা এলাকায় জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা অবস্থান নিলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের সরিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ