জনশক্তি রপ্তানিতে নতুন চিন্তা
সৈয়দ ইশতিয়াক রেজা : আমাদের অর্থনীতিতে বরাবরই প্রবাসি আয় বড় ভূমিকা রেখে চলেছে। জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সউদি আরবে যারা এখন কাজ করছেন তারা কাজ হারাতে পারেন বলে আশংকা করা হচ্ছে।
সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে তিনি বলছেন এখন থেকে অনেক কাজ তার দেশের নাগরিকদেরই করতে হবে সেগুলো এখন বিদেশি শ্রমিকরা করছে। যদি তাই হয় তাহলে আমাদের চিন্তার কারণ আছে।
ইতোমধ্যে সরকারি ও ব্যক্তিখাতের কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে যেখানে যেখানে সম্ভব বিদেশি শ্রমিকের বদলে সউদি নাগরিকদের নিয়োগ দিতে। ধারণা করা হচ্ছে একই ধরণের নীতি অনুসরণ করবে উপসাগরীয় অন্যান্য দেশগুলো।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের জনশক্তি রপ্তানি কওশলে যে পরিবর্তন প্রয়োজন তা বলাই বাহুল্য। সস্তা শ্রমিক পাঠানোর দিন শেষ। এখন নজর দিতে হবে নতুন বাজার, নতুন ধরণের কাজের প্রতি। দক্ষ শ্রমিক। প্রযুক্তিনির্ভর কাজের জন্য।
অল্প শ্রমিক গেলেও উপার্জন বেশি হবে এমন জনশক্তি পাঠানোর দিকে জোর দিতে হবে। এসএসসি ও এইচএসসি পাশ তরুণ তরুণীদের শুধু বিবিএ, এমবিএ না পড়িয়ে কারিগরি বিদ্যার ব্যবস্থা করতে হবে।
মনে রাখতে হবে সনাতনী বাজার আর থাকছেনা।
সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা, একাত্তর টেলিভিশন











