শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে হরতালবিরোধী মিছিলে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-গোলাগুলি

mirpur_12243_1462696934নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১৪/১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বেলা ১২টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা হরতালের বিরোধীতায় আওয়ামী লীগ মিছিল করে।

মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলি করে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১৪/১৫জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, শাহআলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও শাহআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মোল্লার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

এসময় উভয় গ্রুপ এলোপাতাড়ি গুলি চালায়। এতে আশেপাশের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়।

তবে পুলিশ সংঘর্ষের কথা নিশ্চিত করলেও গুলি বিনিময় ও আহতের বিষয় নিশ্চিত করেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহত ১৪ জন সেখানে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ৩ জনের অবস্থা গুরুতর।

এদিকে সংঘর্ষের ঘটনায় মিরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে । তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আবারও যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা