,

ভোটে অনিয়মে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

Rony-3নিজস্ব প্রতিবেদক : চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে আটক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাতে নুরুলকে এই দণ্ড দেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম হারুন অর রশিদ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল বলেন, জাল ভোট দেওয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে নুরুলকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওসি মো. ঈসমাইল আরও বলেন, নুরুলের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা হাটহাজারী থানায় মামলা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।গতকাল শনিবার চতুর্থ পর্বের ইউপি নির্বাচনের সময় হাটহাজারীর মির্জাপুরে একটি কেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুরুলকে আটক করে বিজিবি। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, নুরুলকে মির্জাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে একটি পিস্তল ও ১৫টি গুলিসহ আটক করা হয়।

পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ভাষ্য, ভোট চলাকালে ওই কেন্দ্রে গোলযোগ হয়েছিল। ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার পরিপ্রেক্ষিতে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সেখানে বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোট নেওয়া শুরু হয়। আর গোলযোগের পর নুরুলকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর