,

হরতালে ঢেকে মাঠে নেই জামায়াত

jamaat-e-islami_12212_1462681189নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের হরতাল চললেও মাঠে নেই দলটির নেতা-কর্মীরা।

রোববার সকাল থেকে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। ঢাকায় জামায়াত-শিবির কর্মীদের কোনও মিছিল বা তৎপরতার খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সশস্ত্র পুলিশ দেখা গেছে। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহলে রয়েছে র‌্যাব।

হরতালে দিনের শুরুতে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি কিছুটা কম দেখা গেলেও গণপরিবহন চলাচল করেছে। সময় মেনে ছেড়েছে দূর পাল্লার বাস ও ট্রেন।

কল কারখানা, অফিস-আদালতেও চলেছে স্বাভাবিক কার্যক্রম। সকালে স্বাভাবিকভাবেই কাজে বেরিয়েছেন কর্মজীবী মানুষ।

বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে রোববার দেশব্যাপী হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর