বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোগড়া মনিয়ন্দে বিদ্রোহী প্রার্থী বেকায়দায় আওয়ামীলীগ প্রার্থীরা

Up Election

নিজস্ব প্রতিবেদকজমে উঠেছে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। এ দুটি ইউনিয়নে বিদ্রোহের আগুনে পুড়ছে আওয়ামীলীগ। তবে বিদ্রোহী প্রার্থী না থাকায় বিএনপি রয়েছে অনেকটা সুবিধাজনক অবস্থানে। আওয়ামীলীগের বিদ্রোহের সুযোগ কাজে লাগিয়ে বিএনপি প্রার্থীরা কর্মীসমর্থক নিয়ে বিজয়ের লক্ষ্যে মরিয়া হয়ে কাজ করছেন। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে নানা প্রতিশুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট প্রার্থনা করছেন। গত নির্বাচনে এই দুটি ইউনয়নে বিএনপি প্রার্থী বিজয়ী হয়। কিন্তু এবার এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ তাদের হারানো চেয়ারটি দখলে নিতে মরিয়া হয়ে মাঠে কাজ করছেন। কিন্তু বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অনেকটাই বেকায়দায় রয়েছেন আ’লীগের প্রার্থীরা। উপজেলা ৫টি ইউনিয়নের মধ্যে মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী থাকলে ও বিএনপিতে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় তারা স্বস্তিতে আছে। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।
জানা যায়, মোগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, বিএনপি, বিদ্রোহীসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন (নৌকা), বিএনপির মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নান্নু মিয়া ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মো.আতাউর রহমান নাজিম (আনারস)।
মনিয়ন্দ ইউনিয়ন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. কামাল ভূইয়া (নৌকা), বিএনপির মো. রবিউল্লাহ ভূইয়া (ধানের শীষ) ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম চৌধুরী দিপক, (আনারস)। এ ইউনিয়নে স্বতন্ত্র দুই প্রার্থী হলেন আবদুস সামাদ মোল্লা (টেলিফোন) ও মো. নিজাম মিয়া (ঘোড়া) ।
মোগড়া ইউনিয়নে মোট ভোট সংখ্যা হল ১৮,৯২২। এরমধ্যে পুরুষ ভোটার ৯,৪২৩ ও মহিলা ৯৪৯৯ ও মনিয়ন্দ ইউনিয়নে মোট ভোট সংখ্যা হল ১৬৫২২। এরমধ্যে পুরুষ ভোটার ৮২৩৩ ও মহিলা ৮২৮৯ জন রয়েছে জন রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মোগড়া ইউনিয়নে লড়াই হবে নৌকা-ধানে, আর মনিয়ন্দে হবে ত্রিমুখি লড়াই। ওই ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির নতুন মুখ থাকায় এ ক্ষেত্রে সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী রয়েছেন অনেকটাই সুবিধা জনক অবস্থানে।
এদিকে আওয়ামীলীগের একাধিক নেতা জানায়, মোগড়া ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থীকে পরাজিত করতে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা মো.আতাউর রহমান নাজিমকে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের কিছু র্শীষ নেতার তার পক্ষে কাজ করছেন।
স্থানীয় সূত্র জানায়, মোগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নান্নু মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন এলাকায় ব্যাপক পরিচিত। হারানো চেয়ার ফিরে পেতে আর বিজয়ের ধারা অব্যাহত রাখতে কর্মী সমর্থক নিয়ে মাঠে কাজ করছেন দুজনেই। তবে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান নাজিমও পারিবারিক পরিচিতি ও আওয়ামলীগের একটি অংশের প্রত্যক্ষ সমর্থন কাজে লাগিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে।
অপর দিকে মনিয়ন্দ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী দীর্ঘ দিন এলাকার বাইরে ছিলেন। হঠাৎ করে তিনি দলীয় প্রার্থী হওয়ায় স্থানীয় লোকজন তাকে গ্রহণ করছে না। এ ইউনিয়নে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসাবে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দ্বিপক। বিগত সময়ে জনকল্যান মূলক কাজে জড়িত থাকায় এলাকায় তার একটি ভাল অবস্থান রয়েছে।