আখাউড়ায় প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গত ৩০ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব, নির্বাচন কর্মকর্তা মো: বদর উদ দোজা ভূইয়া, রিটার্নিং অফিসার মো: দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো: মঈনুদ্দিন ইকবাল ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার।
এসময় উপস্থিত প্রার্থীদের মধ্য কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন প্রশ্ন করলে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রার্থীদেরকে আশ্বস্ত করেন। এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো: রবিউল্লাহ ভূইয়া, মো: জামাল ভূইয়া, মো: শাহনেওয়াজ খান, আতাউর রহমান নাজিম, সদস্য প্রার্থী নাদিরা আক্তার, শামীমা আক্তার প্রমুখ।











