বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচন : আখাউড়ায় আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোষ্টার

UP-election-120160328160135আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে প্রচারণ প্রচারণা শুরু করেছেন। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৯ জন, সাধারণ সদস্য প্রার্থী ১৬৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৪২ জন। গত ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিটি ইউনিয়নের হাট-বাজার ও গ্রামে গ্রামে টানানো হয়েছে প্রার্থীদের পোষ্টার। তবে কিছু কিছু স্থানে পোষ্টার প্রদর্শনের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আচরণ বিধি লঙ্ঘন করে স্কুল, অফিস, দোকানপাট এবং বাসাবাড়ির দেয়ালে পোষ্টার সাঁটানে হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পোষ্টার রয়েছে।
সরজমিনে আখাউড়ার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে কয়েকটি স্থানে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পোস্টার দেয়াল ও পরিবহনে সাঁটানো হয়ছে। সবচেয়ে বেশি পোস্টার সাঁটানো হয়েছে মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়নে। উত্তর মনিয়ন্দ সরকারী প্রা: বিদ্যালয় ভবনের ভিতরে ও বাইরের দেয়ালে এবং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভবনের ভীতরে একাধিক প্রার্থীর বহু পোষ্টার সাঁটানো হয়েছে। এসব এলাকায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো: কামাল ভূইয়া, বিএনপি প্রার্থী মো: রবিউল্লাহ ভূইয়া, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মো: মাহাবুবুর রহমান চৌধুরীসহ কয়েকজন সদস্য প্রার্থীদের পোষ্টার রয়েছে। পোষ্টার সাঁটানো হয়েছে দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও আব্দুল্লাহপুর সরকারী প্রা: বিদ্যালয় ভবনে। সবচেয়ে বেশি পোষ্টার সাঁটানো হয়েছে মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক অফিসের সীমানা প্রাচীর এবং দরুইন ও নয়াদিল এলাকার কয়েকটি বাড়ি ও দোকানে। এসব পোষ্টারের মধ্যে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো: মনির হোসেন, বিএনপি প্রার্থী মো: নান্নু মিয়া, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মো: আতাউর রহমান নাজিম সহ কয়েকজন সদস্য প্রার্থীর পোষ্টার রয়েছে। এছাড়া আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর বাজার ও ধরখার ইউনিয়নের ছতুরা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে প্রার্থীদের সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: বদর উদ দোজা ভূইয়া বলেন, বিষয়টি আমরা অবগত আছি। যে সকল প্রার্থীর পোষ্টার দেয়ালে সাঁটানো হয়েছে তাদেরকে দ্রুত পোষ্টার উঠিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি।