বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাইক্রো-জিপের সংঘর্ষে নিহত ১

Accedentঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাস ও পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে ওই মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত তিনজনের কারোরই পরিচয় পাওয়া যায়নি।সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিদ্দিকী  জানান, সিলেট অভিমুখী পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পাজেরোতে থাকা তিনজন আহত হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর