বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাক্ষণবাড়িয়ায় প্রচন্ড রোদ্র তাপ গরমে জন-জীবন অতিষ্ঠ : হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী

hotআমিরজাদা চৌধুরী : ব্রাক্ষণবাড়িয়ায় প্রচন্ড গরমে অস্তির হয়ে পড়েছে মানুষের জনজীবন।সেই সাথে গ্রামে-শহরে  জীবন যাএা ও স্বাভাবিক জন-জীবন অস্তির হয়ে পড়েছে।একটু স্বস্তির আশায় চারপাশে ছুটছে মানুষ।দিনের বেলা প্রচন্ড রোদ্র তাপ অার সন্ধার পর ঘন ঘন লোড শেডিংয়ে মানুষের জীবন যাএা নার্ভিশ্বাস হয়ে পড়েছে।শুধুই শরীর থেকে ঘামই নয়, অসুস্হ হয়ে পড়ছে শিশু-কিশোর অার বয়স্ক মানুষ।পানির তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না।
ব্রাক্ষণবাড়িয়ার বিভিন্ন স্থানে দুপুরের রোদ্র-তৃপ্ত তাপ বাতাসে যেন আগুনের শিখা গ্রাস করছে সমস্ত শরীরে।এর সঙ্গে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লোড শেডিং।
ব্রাক্ষণবাড়িয়ায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে মানুষের জীবন -জীবিকা।কোথাও একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছেনা সাধারন খেটে খাওয়া মানুষ।এ যেন প্রচন্ড রোদ্র-তাপ অার গরমের সাথে যুদ্ধ করে মানুষের বেচেঁ থাকা।
বিশেষ করে,রিক্সা ভ্যান ও খেটে খাওয়া শ্রমিকরা ঠিকমত কাজ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছে।গ্রীস্মের তাপদাহ শুরু থেকেই থাকার কারণে গ্রামাঞ্চলের জনসাধারণ একটু বৃৃষ্টির জন্য “আল্লাহ মেঘ দেও,পানি দেও” জারি গেয়ে বৃষ্টিকে আহ্বান করছে।
কথা হয় ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাএ আতিকুল ইসলামের সাথে, তিনি জানান প্রত্যেকদিন এই গরমে আসা যাওয়া করতে অনেকটাই বিরক্তি কর লাগে।দুপুরের প্রচন্ড তাপে যেন অদিষ্ট হয়ে যায় শরীর ।মাঝে মাঝে রাস্তার পাশ থেকে তৃষ্ণা মিটানো বিভিন্ন মৌসুমী ফল ও বিভিন্ন নামী -দামী কোম্পানীর কোমল পানীয় পান করতে হয়। তাও অাবার সাধারন মানুষের নাগালের বাইরে , যা ইচ্ছে করলেই সব-সময় খাওয়া যাইনা।

ব্রাক্ষনবাড়ীয়া সদর হাসপাতালে শিশু বিশেষঙ্গ ডা:মোহাম্মদ মনির হোসেন জানান,গরমে বিশেষ করে শিশুসহ সব বয়সের মানুষেরা ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে।প্রতিনিয়তই হাসপাতালে গুলোতে বাড়ছে এসব রোগীর সংখ্যা। কখনও ঠাণ্ডা ও সর্দি কাশি এ জাতীয়
রোগ গুলো বেশী দেখা দিচ্ছে।  এই প্রচন্ড গরমে শিশু পানি বাহিত রোগীর সংখ্যা প্রত্যেক দিন বেড়েই চলেছে।পানি শূন্যতা আর তাজা খাবার না খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়ছে বেশীর ভাগ মানুষ।তবে তীব্র রোদ এড়িয়ে চলার পাশাপাশি খাওয়া -দাওয়া সম্পর্কে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
এছাড়া ৬ মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ আর প্রাপ্ত বয়সী হলে স্বাভাবিক খাবার বন্ধ না করার পরামর্শও দেন ।গ্রীষ্মকালের প্রখর সূর্য যার প্রচণ্ড তাপে শরীর থেকে ঝরছে ঘাম।অসহনীয় তাপ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই সাধারন মানুষের , রোজগারের আশায় ঘর থেকে বের হওয়া এসব মানুষেরা যেন ফুট পাত থেকে অাজে বাজে খাবার খাওয়া থেকে বিরত থাকেন।
প্রচন্ড গরমে সবচেয়ে বেশি শিশু অসুস্থ হয়ে পড়ছে।তবে গরমে খাবার ও বিশুদ্ধ পানির বিষয়ে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিলেন এই চিকিৎসক।তিনি আরো বলেন, এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। কারণ এই গরমে শরীর থেকে ঘামে প্রচুর পরিমাণে লবণাক্ত পানি বের হয়।যার কারণে বেশি পরিমান পানি পান করলে শরীরের তৃষ্ণাত দুর হবে না। আর আবহাওয়া অধিদফতর জানিয়েছে,বাতাসে রোদ্রের আর্দ্রতা অনেক বেশি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি।তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকলে গরমের অনুভূতি কিছুটা কম হতো।
> কথা হয় প্রবীন এক কৃষি বিভাগে অবসর প্রাপ্ত প্রভাষকের সাথে তিনি জানান, আমাদের অাবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। বিভিন্ন প্রাকৃতিক সম্যসার কারনে বাংলাদেশের ছয় ঋতুর নিজস্ব তার তর্ম হারিয়ে গেছে।শীত আর গরম  এখন শুধু দুই ঋতুর দেশ হয়ে গেছে। নদী গুলো ভরাট, গাছপালা কেটে বন জঙ্গল উজার, আর কল -কারখানার বির্ষাক্ত নির্গত গ্যাসে প্রকৃতি তার নিজস্ব ঐতির্য্যের  ইতিহাস  হারিয়ে ফেলছে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ের ছোবল থাকে, থাকে প্রতিনিয়ত দেশের কোন না কোন স্হানে বৃষ্টি। কিন্তু বৈশাখ মাসে (১৫)দিন চলে গেছে বৃষ্টির কোন অভাস ও নেই। শহরে -গ্রামে সর্বএ যেন গরমে মানুষের হা-হা কার।