,

কসবায় ইয়াবাসহ ২ জন গ্রেফতার

yaba Soho grafterনিজস্ব প্রতিবেদককসবায় গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ১ ছাত্রলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়ার ছোট ভাই ও বিষ্ণাউড়ী গ্রামের আবুল কাহার ভূইয়ার পুত্র জাকির হোসেন ভূইয়া (৩৬) ও একই গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার পুত্র মিলন মিয়া (৩৪)। জানা যায় জাকির হোসেন ভূইয়া গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক।

কসবা থানা উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রায়েরমুড়া গ্রামের হুমায়ুন মিয়ার মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে