,

সরাইলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তবে

sarail (morti )pic 28-04-16  (1)আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : সরাইল থানা পুলিশ একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। তবে এটি পুলিশের হস্তগত হওয়ার আগে মূর্তিটির কিছু অংশ রেখে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় নির্মানাধীন একটি বিল্ডিংয়ের মাটি খুড়ার সময় একটি কষ্টি পাথরের মূর্তির সন্ধান পায় নির্মান শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ প্রবাসী আবাদুর মিয়ার বাড়ী থেকে এ মুর্তি উদ্ধার করে। কিন্তু অভিযোগ আস্ত মূর্তি পাওয়া গেলেও পুলিশের হাতে দেয়া হয় মূর্তির অর্ধেক।
পুলিশ ও নির্মান শ্রমিকরা জানান,বৃহস্পতিবার সকালে প্রবাসী আবাদুর মিয়ার বাড়ীর নির্মান কাজ করার জন্য মাটি খুড়ে নির্মান শ্রমিকরা ২০/২৫ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মুর্তি দেখতে পায় । বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে মূর্তিটি নিয়ে আবাদুলের শ্বশুড় বাড়িতে সটকে পড়েন। মুহুর্তে মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় হাজার হাজার মানুষ মূর্তিটি একনজর দেখতে প্রবাসী আবাদুর মিয়ার শ্বশুর হুসেন মিয়ার বাড়ীতে ভীড় জমায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। এলাকার লোকজন জানান, পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যাওয়ার আগে মূর্তিটি অনেক বড় দেখাচ্ছিল। কিন্তু পুলিশের হাতে দেয়ার সময় এর অনেক অংশ দেখা যায়নি।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা মূর্তিটির আংশিক উদ্বারের সত্যতা স্বীকার করে বলেন বাকী অংশ উদ্বারে তৎপরতা অব্যাহত আছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে