,

নাসিরনগরে বাড়িঘর ভাংচুর, লুটপাটের অভিযোগে থানায় মামলা

Nasirnagar Picture(UP)-Chitnaনাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিজয়ী আবদুস শহীদ মেম্বার ও পরাজিত দুই মেম্বার প্রার্থী রহমত আলী এবং আহাদ মিয়ার সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার জের ধরে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,লুটতরাজ ও মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনিয়াউক ইউপির নিবার্চনে চিতনা গ্রামের আবদুর শহিদ ও রহমত আলী এবং আহাদ মিয়া ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে রহমত আলী ও আহাদ মিয়া পরাজিত হয়। নির্বাচনে পরাজয়ের জন্য একে অপরকে দোষারুপ করে এর জের ধরে গত রবিবার বিজয়ী আবদুস শহীদ মেম্বার সমর্থকদের সাথে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বিজয়ী আবদুস শহীদ মেম্বারের বাড়ির কাদির মিয়া,জামাল মিয়া,আইয়ুব মিয়া,অহিদ মিয়া,রুহুল আমীন ও আহাদ মিয়ার বসতঘর, আসবাবপত্র ভাংচুর,নগদ টাকা,স্বর্ণালংকার ও গরু লুটপাট করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন করে । সংঘর্ষে গুরুত্ব আহত ফেরু মিয়াকে (৩২)জেলা সদর হাসপাতালে ও অন্যদিকে লাভলী আক্তারকে(১০) ঢাকায় প্রেরণ করা হয়েছে। নাসিরনগর থানার এস আই কাউসার আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে