,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ আহত, অস্ত্র উদ্ধার

Dakat kader  (50) []নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ কুখ্যাত এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে পাইপগান, গুলি, রামদা, ছুরি। নিহত ডাকাতের নাম আবদুল কাদির (৩৫)। সে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার নোয়াব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সদর ও সরাইল থানায় ৬টি ডাকাতি, ১টি অস্ত্র, ২টি ধর্ষন মামলা রয়েছে। সদর থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন জানান, শীর্ষ ডাকাত কাদির বিরুদ্ধে উলে¬খিত মামলা ছাড়াও হবিগঞ্জের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আশুগঞ্জ, সরাইল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি শেষে বাড়ির নারীদের ধর্ষনের অভিযোগ রয়েছে। গত ৮ মার্চ রাতে কাদির সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এসময় তাকে চিনে ফেলায় যৌনাঙ্গে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় গৃহবধু এখনো চিকিৎসাধীন আছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, রাত ২টার সময় কুমিল¬া-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ সুহিলপুর মৌলভীহাটি এলাকায় পৌছলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোঁেড়। এ ঘটনায় পুলিশ কন্সটেবল সোহেল রানা (২৬), রুবেল হোসেন (২৩), আলী হোসেন (৩৮), জুনায়েদ আলম (২৫) আহত হয়। পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে গুরুতর আহত ডাকাত কাদিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৪টি রামদা, একটি ছোরা উদ্ধার করে। এ ঘটনায় এসআই আক্কাস বাদী হয়ে সদর থানায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে