,

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক সেনা সদস্যকে গলা কেটে হত্যা, ইউপি চেয়ারম্যান সহ ১১ জন আসামী

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে সাবেক সেনাসদস্য বাহার মিয়া (৪৫) কে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত বাহার মিয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের হাজী নাসির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে মামুন (৩০) নামক এক যুবককে আটক করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, ২য় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় নিহতের চাচাতো ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবীর হোসেনের সঙ্গে ওই এলাকার এক চেয়ারম্যান প্রার্থীর বিরোধ ছিল। এর জের ধরে নির্বাচনের পরের দিন ওই এলাকায় দুই প্রার্থীর লোকজনের মধ্যে গুলি বর্ষন ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত বাহার মিয়াকে আসামী করা হয়। গত সোমবার রাত প্রায় ১০টার দিকে শহরের ফুলবাড়িয়ার নির্ঝর স্কুল সংলগ্ন বাসা থেকে ডেকে নেয় মামুন। শহরের বাইপাস সড়কের পীরবাড়ি এলাকার মিন্দালী পাড়ায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা আরো ৪/৫ জন তাকে ঝাপটে ধরে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা নিশ্চিত করে। এলাকাবাসী ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মামুনকে আটক করে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় নবীনগর উপজেলার বীরগঁও ইউনিয়নের নবনির্বাচিত আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান কবির আহমেদ, তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলামিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আলমগীর, জাহাঙ্গীর ও সুমন আহমেদ এবং আটক মামুন সহ ১১ জনকে আসামী করা হয়। মামলায় নিহতের স্ত্রী তার স্বামীকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ওসি আরো জানান, মামুন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে