,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

22222222222ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে বাহার মিয়া (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাহার জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মামুন বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

পরে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে