,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

images (43)ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোটের ছবি তোলায় তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায় বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কার্ড নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ চুন্টা ইউনিয়নের এসি একাডেমি ভোটকেন্দ্রে যান। চিত্র সাংবাদিক সুমন ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানের সমর্থকদের জাল ভোটের ছবি তোলেন। এ সময় ২০/২৫ জন অজ্ঞাত যুবক সুমনকে বেদম পিটিয়ে জখম করেন এবং জাল ভোটের ছবি নষ্ট করার জন্য সুমনের সঙ্গে থাকা ক্যামেরাটি ভাঙচুর করে পানিতে ফেলে দেন। এ ঘটনায় সুমন তার ডান কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ সময় সুমনের আর্তচিৎকার শুনে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও হাসান জাবেদ সুমনকে উদ্ধার করতে চাইলে শাহজাহানের নেতৃত্বে হামলাকারীরা তাদেরও মারধর করেন। এছাড়াও হামলাকারীরা সুমন, পীযূষ ও জাবেদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে ওই তিন সাংবাদিকদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে কতৃব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চিত্র সাংবাদিক সুমনকে জেলা সদর হাসপাতালে পাঠান।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে