নবীনগরে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৪
নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরাতুলী সাকিনস্থ তিতাস নদী এলাকা হইতে ২০০ বোতল ফেন্সিডিল সহ ৪ ব্যাক্তিকে আটক করে।গতকাল ২৩ এপ্রিল পুলিশের বিশেষ এক অভিযানে এস আই মোঃ শরীফ উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।আটক হওয়া ব্যাক্তিরা হল মোবারক হোসেন (৩৮) পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-মনিপুর উত্তরপাড়া ,রুবেল মিয়া (২৫) পিতা-মৃত আব্দুল কাদের সাং-চাওড়া খোলা পশ্চিমপাড়া ্,বিল্লাল মিয়া (২৬) পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-মনিপুর সর্ব থানা-বিজয়নগর ,মোঃ ইদ্রিছ মিয়া (৩৪) পিতা-মোঃ আলী মিয়া সাং-বিরাসার উত্তরপাড়া। উভয়ের বাড়ি বাহ্মণবাড়িয়া জেলা সদরে ।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।











