,

নবীনগরে স্কুল ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

tOxWMDKN01Fuনবীনগরে বখাটেদের হাতে নবীনগর পাইলট ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় ফুঁসে উঠছে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ ও ঘটনার সাথে জরিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে আজ শনিবার ২৩ এপ্রিল সন্ধ্যায়  আলীয়াবাদ কাঁচাবাজারে চারগ্রামবাসীর উদ্যোগে নবীনগর পৌরসভার মেয়র মাইনুউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজারো মানুষের সমাগম ঘটে।

সভায় নবীনগর পৌরসভার প্যানেল মেয়র কবির হোসেন,নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৬নংওয়ার্ড কাউন্সিলর মোঃ রমজান অালী, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁন, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুছা,নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য হাজী মোঃজহিরুল হক জুরু মিয়া,নবীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালালউদ্দিন মনির, সাবেক সাধারন সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম দেনু,নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা,চারগ্রামের বিশিষ্ট সর্দার রুহুল আমিন ভুইয়া,জহিরুল হক জহর,মোঃমন মিয়া মেম্বার,মোঃ আনু মিয়া,আব্দুল আহাদ মেম্বার,হাফিজুর রহমান মিন্টু, জাকিরুল হক আবু শামা,আবু কাউসার রবি,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী,নবীনগর পৌর যুবলীগের সভাপতি মোঃসফিকুল ইসলাম,নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য হারুন অর রশিদ,নবীনগর পৌর যুবদলের সাধারন সম্পাদক এমদাদুল বারী,নবীনগর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদ হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা প্রশাসনের নিকট তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার নিরাপত্তা ও নবীনগর পাইলট ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
বক্তারা আরো বলেন, অবিলম্বে ঘটনার সাথে জরিতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
সভায় পৌর মেয়রকে আহবায়ক করে সন্ত্রাস দমনে আমাদের করনিয় নামে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবংওই ছাত্রীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে আগামী ২৮ এপ্রিল সকাল ১০টায় নবীনগর সদরে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী প্রাইভেট পড়ে বাড়িতে আসার সময় নবীনগর কালীবাড়ি মোড়ে এলে নবীনগর পূর্বপাড়ার শিশু মিয়ার বখাটে ছেলে শিমুল সহ আরো কয়েকজন বখাটে ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও টিটকারি দিলে মেয়েটি এর প্রতিবাদ করায় ওই ছাত্রীকে বখাটে শিমুল ও তার সহযোগিরা রিকসা থেকে চুলের মুঠিধরে নামিয়ে কিল ঘুসি, লাথি, চুলের মুঠি ধরে টানাখেচরা ও মারধর করে ছাত্রীটিকে গুরুতর আহত করে। ছাত্রীটির আত্বচিৎকার শুনে আশপাশের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে মেয়টির বাবা মা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন।
মেয়টির বাড়ি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে, এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উওেজনা বিরাজ করছে।এ ঘটনায় ওই ছাত্রীর পিতা সিজিল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ