,

আশুগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংঘর্ষব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।আজ রোববার সকাল ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।সংঘর্ষে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত বাকিদের স্থানীয় একাধিক ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দুর্গাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন মাজু মিয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।  একই গ্রামের রোমান, সাদেক তাঁর বিরোধিতা করে আসছিলেন। এর জের ধরে আজ সকালে গ্রামের চারটি স্থানে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বসতঘর। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ৪৫টি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর কিছুক্ষণ পর আবার সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে। জনগণের রায় মেনে নেওয়াই উত্তম। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাজু মিয়া একটি সন্ত্রাসী লোক। নিবার্চনে পরাজিত হলেই সে মানুষের ওপর অত্যাচার করে প্রতিশোধ নিতে সংঘর্ষের সৃষ্টি করে।’এ বিষয়ে যোগাযোগ করতে মোয়াজ্জেম হোসেন মাজু মিয়ার মুঠোফোনে কল করা হয়। তবে কলটি রিসিভ হয়নি।

জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন,  অপ্রীতিকর ঘটনা এড়াতে সংঘর্ষস্থলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ও  পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ