নাসিরনগরে গণনা শেষে ৫ ব্যালট বাক্স ছিনতাই

up electionব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাঁচটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে মেম্বার প্রার্থীর সমর্থকরা।শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ভোটগণনা শেষে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন কুমার দাশ  এ তথ্য জানান।
তিনি জানান, ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাসুক মিয়ার (তালা প্রতীক) সমর্থকরা ভোটগণনা শেষে একসঙ্গে জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি ব্যালট বাক্স লুটে নেয়।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের  জানান, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাঁচটি ব্যালট বাক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম লুটের কথা জানিয়েছেন। তবে এর আগেই ভোটের ফলাফল ঘোষণা হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির