সরাইলে এক কেন্দ্রে ভোট বন্ধ
ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের ভোট শুরুর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।শনিবার সকালে ওই ঘটনায় চুনতা ইউনিয়নের এসি একাডেমি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন।তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো.শাহজাহানের কয়েক’শ সমর্থক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাতে ‘সিল মারতে’ শুরু করে।“এ সময় স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে শাহজাহানের লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।”
জান্নাতুল ফেরদৌস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।











