ব্রাক্ষণবাড়িয়ায় ৩ উপজেলার ৩১ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

38423a22bdff41d73e597b58c00d7e9e-56f2218bd7404সারা দেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়ায় তৃতীয় ধাপের উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৩ টি উপজেলার ৩১ টি ইউনিয়নের মধ্যে নবীনগর উপজেলার ৯ টি ইউনিয়নে ৮৬ কেন্দ্র,সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নে ১০১ টি কেন্দ্র ও নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে ১২৪ টি কেন্দ্র রয়েছে।শনিবার ২৩ এপ্রিল ৩১১ টি কেন্দ্রে একযুগে ভোট সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয় ও বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উৎসবের আমেজে লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে।অনেক সকালে কেন্দ্রে ভোট গ্রহনের আগেই সাধারণ ভোটাররা আগে ভাগেই ভোট দিতে লাইনে এসে দাঁড়ায়। এদিকে ভোটের আগের রাত থেকে ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীদের পক্ষে পোষ্টার, ব্যানার, ফেষ্টুন লাগিয়ে ভোটারদের আকৃষ্ট করছে।প্রতি ভোট কেন্দ্রেই মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মত। ৩ টি উপজেলার ৩১ টি ইউনিয়নে মোট ৩১১ টি কেন্দ্রের সবগুলোতে ভোটের দিন সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষে তৎপর থাকতে দেখা গেছে। এ দিকে নবীনগর উপজেলায় ৯টি ইউনিয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ২৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৬২ জন।পুরুষ ৭৯৬ জন্য ও মহিলা ৭৬৯ জন্য।বিষয়টি নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার মোঃশহিদুল্লা সরকার।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির