কাল নাসিরনগর ১৩ ইউনিয়নে নিবার্চন

12998754_1010707582348797_7848141168888293420_nআকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে কাল শনিবার একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে এ নিবার্চন সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপজেলা নিবার্চন অফিস জানায়,উপজেলার ১নং চাতলপাড়,২নং ভলাকুট,৩নং গোয়ালনগর,৪নং কুন্ডা,৫নং নাসিরনগর,৬নং বুড়িশ্বর,৭নং ফান্দাউক,৮নং গুনিয়াউক,৯নং চাপরতলা,১০নং গোর্কণ,১১নং পূর্বভাগ,১২নং হরিপুর,১৩নং ধরমন্ডল ইউনিয়নের আওতায় ১৩টি ইউনিয়নে ১২৪ কেন্দ্রের ৬শ’ ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নিবার্চনে উপজেলার ১৩টি ইউনিয়নে ৫৯ চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নতুন ভোটার তালিকা অনুযায়ী নাসিরনগর উপজেলার মোট ভোটার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৭৭৭ জন।এরমধ্যে পুরুষ ১লাখ ৫ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৩৩৩ জন ভোটার রয়েছে। তাছাড়া নাসিরনগর সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৫৮৫, পৃর্বভাগ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২১৮১, কুন্ডা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭৭৩৬, হরিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪৫১৮ ,গুনিয়াউক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯২৪১, গোর্কণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১৪৫৩,গোয়ালনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১১৫৭,ফান্দাউক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১৪০০,ধরমন্ডল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২৮৮০, চাতলপাড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮০৯৯,চাপরতলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪৮৬, বুড়িশ্বর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০৯০৪,ভলাকুট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮১৩৭। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির