বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় আটক ১

grafter logoনিজস্ব প্রতিবেদক :  শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিনব কায়দায় কম্পিউটার’র ভেতর গাঁজা ঢুকিয়ে পাচারের সময় এক যুবককে আটক করে পুলিশ। এসময় গাঁজা পাচারে জড়িত সন্দেহে উপজেলার আজমপুর গ্রামের আল-আমিন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের সড়ক বাজারের রেস্টুরেন্টের একটি টেবিলের নিচে রাখা ছিল কম্পিউটারটি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলে গিয়ে কম্পিউটারটি তল¬াশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ কেজি গাজা পায়। আটক আল আমিন জানান, কম্পিউটারেটি পরিচিত আজমপুরের রসুল মিয়া তার কাছে রেখে সিগারেট আনতে বাইরে যায। একটু পরে পুলিশ এসে কম্পিউটার খুলে গাজা পায়। গাজার ব্যাপারে আমি কিছু জানি না।
আখাউড়া থানার এএসআই জুলহাস উদ্দিন জানান, অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর