,

টিসিবি রমজানে ১৭৫টি ট্রাকে পণ্য বেচবে

 

নিজস্ব প্রতিবেদক : রমজান উপলক্ষে দেশের ১৭৫টি উপজেলায় নিজস্ব ডিলারের মাধ্যমে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।রমজান মাসে ভোক্তাদের দুর্ভোগ কমাতে ও বাড়তি চাহিদা মেটাতে টিসিবি আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে । টিসিবি সূত্রে জানা যায়, সারাদেশে ১৭৫টি উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রথম রমজান থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রির জন্য উপজেলাগুলো নির্ধারিত হবে। পাশাপাশি দামও নির্ধারণ করা হবে।

TCB_Logo1461204393

টিসিবি সূত্রে জানা যায়, টিসিবির হাতে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। এই নিয়মিত মজুদের পাশাপাশি রমজান উপলক্ষে ইতিমধ্যে অপরিশোধিত সয়াবিন, অপরিশোধিত পাম অয়েল, মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। রমজান উপলক্ষে এ পাঁচটি পণ্য স্থানীয় বাজার ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। রমজানের আগেই এসব পণ্য মজুদ করা সম্ভব হবে বলে জানিয়েছে টিসিবি সূত্র।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে টিসিবি সরকারের পলিসি অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি করে থাকে।এ ছাড়া বেশ কিছু দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য মনিটর করার পাশাপাশি আমদানি করা পণ্য বিক্রয় ও বিতরণের জন্য ডিলার বা এজেন্ট নিয়োগ দিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর