ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গরম হাওয়ায় ২০একর ধানি জমির ফসল ক্ষতিসাধন
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবছর গরম হাওয়ার কারণে ফসলি ধানের জমি ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এবার বাম্পার ফলন হলেও গরম হাওয়ার কারণে ২৮ রোপিত ধানের জমির ফসল ক্ষতিগ্রস্থ হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে ওঠেছেন । গরম হাওয়ায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে কসবা উপজেলার বিনাউটি ইউপি আকাবপুর ও চক চন্দ্রপুরের ফসলি জমিগুলো । এই মাঠে প্রায় ২০ একর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। আকাবপুরের অহিদ মিয়াসহ জমির অনেক মালিকরা জানান, এই মাঠের অধিকাংশ জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। কসবা উপজেলা কৃষি অফিস সংবাদ পেয়ে আবকাবপুর ও চক চন্দ্রপুরের ফসলি জমি পরিদর্শন করেছেন। কসবা উপজেলা কৃষি অফিসার মো: কবীর হোসেন জানান, পটাশ আর ফসফরাস সারের অভাব, অকালে বা অসময়ে চারা রোপন ও রোপনের মধ্যভাগ সময়ে সেচ প্রদানের অভাব এবং প্রচন্ড গরম হাওয়ার কারণে ফসলি জমির ক্ষতি হয়েছে।











