,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক খুন

download22নিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক কৃষককে বল্লম দিয়ে উপর্যপুরি আঘাতে করে খুন করা হয়েছে। নিহত কৃষক হচ্ছেন উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মনসুর আলীর পুত্র আলম মিয়া (৪০)। নিহতের প্রতিবেশী জীবন মিয়া জানান, কয়েকদিন পূর্বে কৃষক আলম মিয়ার মাইজচর এলাকার হুটির কলের কাছে জমির পাকা ধান খেয়ে ফেলে পাশ্ববর্তী উপজেলা নাসিরনগর’র হরিপুর গ্রামের এক গরু। ওইসময় আলম গরুকে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয়। এসময় গরুর মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। গতকাল দুপুরে আলম তার ধানী জমি দেখতে ওই এলাকায় যায়। এসময় হরিপুর গ্রামের জালাল উদ্দিন, জিয়াউদ্দিন, নাসিরউদ্দিন, জহির উদ্দিন, মহসিন, আলীম, জসিম, মনিরসহ আরো কয়েকজন বল¬ম, রামদা নিয়ে তার উপর উপর্যপুরি আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ