,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

BGB-B20160420045135ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৮,১১০ পিস মোটাতাজাকরণ ট্যাবলেট, ১৮ কেজি ভারতীয় গাঁজা, ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৯৭ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে দুই উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বুধবার সাড়ে ৪টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল স্থানীয় কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল ও ২২ বোতল হুইস্কি উদ্ধার করেন।

এছাড়া বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা স্থানীয় বিষ্ণুপুর সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৮,১১০ পিস মোটাতাজাকরণ ট্যাবলেট এবং মঈনপুর সীমান্ত ফাঁড়ির অভিযানে ৭৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে।

১২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিমূলে বিজিবি সদস্য সর্বদা সচেষ্ট রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ