প্রচার-প্রচারণায় সরগরম নাসিরনগর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সবর্ত্রই

Nasirnagar Picture(UP Election)-1`আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ প্রতীক বরাদ্দের পর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিভিন্ন দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার ও ডিজিটাল ব্যানার লাগানোর প্রতিযোগিতায় নেমেছেন। এরই মধ্যে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড় ছেয়ে গেছে পোস্টারে। নিবার্চন আগামী শবিার। তাই সরগরম হয়ে উঠেছে নাসিরনগর। তবে আওয়ামীলীগের ৮টি ইউনিয়নে ১০ জন বিদ্রোহী ও বিএনপির একটিতে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটাররা সংশয়ে পড়েছেন। এ উপজেলায় ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে প্রচার-প্রচারণা জমে উঠেছে। উপজেলার সবর্ত্র বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থী ও সমর্থকরা বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন শেষ মুর্হূতের প্রচারণা। প্রায় প্রতিদিনই প্রার্থীরা হাট-বাজার-পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই সাথে নিজেদের সৎ ও দূনীর্তিমুক্ত রেখে এলাকার উন্নয়নে ও অসহায় মানুষদের সহযোগিতার আশ্বাস সকলের কাছে দোয়া ও ভোট চাইছেন। চায়ের দোকান থেকে শুরু করে সবর্ত্রই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা। প্রার্থীদের নিয়ে চলছে শেষ মুর্হূতের হিসাব-নিকাশ। তবে মুখ খুলছেন না ভোটাররা। কে কোন দল থেকে চেয়ারম্যান নিবার্চিত হবেন তা নিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের চায়ের দোকানে,হাট-বাজার,অফিস-আদালত ও গ্রামাঞ্চলে সবর্ত্রই এখন আলোচিত হচ্ছে। তবে প্রতিনিয়ত পাল্টাচ্ছে ভোটারদের হিসাব-নিকাশ। নাসিরনগর উপজেলায় ১২৪টি কেন্দ্রে ও ৬শ’ ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নতুন ভোটার তালিকা অনুযায়ী ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৭৭৭ জন।
এদিকে প্রচারাভিযান চালাতে গিয়ে অধিকাংশ প্রার্থীই মানছে না নিবার্চন কমিশনের ঘোষিত আচরণ বিধি। আচরণ বিধি ভঙ্গ করেই প্রতিদিনকোথাও কোথাও চলছে মিটিং ,মিছিল ও শোভাযাত্রা।নিবার্চনী আচরণ বিধি লংঘন করে মটরসাইকেল , সিএনজি,টেম্পোর বহরসহ মিছিল দিয়ে চলছে পাল্টাপাল্টি শোডাউন। একাধিক সূত্রে জানা যায়, রাত গভীর হওয়ার সাথে সাথে চলে আচরণ বিধি লংঘণের নানা চিত্র। কোন কোন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মৌন মিছিল, মাইকিং করে গ্রামীণ জনপথ হাট-বাজারসহ বিভিন্ন জনবহুল মোড়ে ভিড় করার অভিযোগ উঠেছে।তাছাড়া বিভিন্ন ক্লাব,মসজিদ,মাদ্রাসা,মন্দিরে চলছে উদার হাতের নানা অনুদান। বিনিময়ে চাইছে ভোট। আশ্বস্ত করা হচ্ছে নির্বাচনে বিজয়ী হতে পারলে রাস্তা-ঘাট ,স্কুল কলেজ,মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নের,দুর করা হবে সমাজের সকল অপরাধ,সোচ্চার করা হবে মাদক.চুরি বিরোধী অভিযান। আচরণ বিধি লংঙ্গণকারিদের বিরুদ্ধে কোনরুপ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, আচরণ বিধি লংঘণের কোন অভিযোগ এখনও আসেনি। তবে অভিযোগ আসলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির