,

৪০ কেজি হরিণের মাংস উদ্ধার সুন্দরবন থেকে

 

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।রোববার রাতে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেরশ্বর ক্যাম্প সংলগ্ন কাতলার খাল থেকে ওই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

2016_04_18_08_52_28_GrvOJ5GmyX1wwFSpk7UT5VYjXHvJSJ_original

হরিণের মাংস আটকের বিষয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সুপতি স্টেশনের একটি দল সন্ধ্যায় ওই এলাকায় অভিযানে যায়। রাত আনুমানিক ৯টার দিকে চান্দেশ্বর চর সংলগ্ন কাতলার খালে পৌঁছালে তারা একটি কাঠের নৌকা তাদের দেখে পালাতে চেষ্টা করে। চোরা শিকারীকে ধরতে কোস্টগার্ড ধরতে পাঁচ রাউন্ড গুলি চালায়। পরে কোস্টগাডের্র ধাওয়ায় শিকারীরা নৌকাটি রেখে বনের গহীনে বনে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত হরিণের মাংস ও নৌকাটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা