নবীনগরে জাল টাকা সহ আটক ২

12592365_1042152229163966_8428688754052820725_n-450x307নবীনগর থানার শিবপুর ফাঁড়ি পুলিশ বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রাম থেকে জাল টাকা সহ ২ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ওই সময় তাদের দেহ তল্লাসি চালিয়ে চুয়াল্লিশ হাজার টাকা উদ্ধার করে। সুত্র জানায়, আজ রবিবার দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে ফাড়ি ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেরকুটা প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হল মৃত চান মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩০) ও মিসির উদ্দিনের ছেলে ইলিয়াস মিয়া (২৯) উভয়ের বাড়ি নেত্রকোনা জেলার কমলকান্দি থানার গোয়াচালা গ্রামে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম  কে জানান আটককৃতরা চলতি মৌসুমে ওই এলাকায় ধান কাটার কামলা খাটতে এসেছে। সুযোগে বাড়িতে বিকাশে টাকা পাঠানোর কথা বলে জাল টাকা ছড়াচ্ছে চক্রটি। তাদের আগামীকাল সকালে কোর্টে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির