মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়রের শপথ গ্রহণ

33,,,,,,ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির। রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নায়ার কবিরকে শপথ বাক্য পাঠ করান কমিশনার মো. রুহুল আমিন।

নায়ার কবির ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব-নির্বাচিত সাধারণ ওয়ার্ডের ১২ জন ও সংরক্ষিত ওয়ার্ডের চারজন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (উন্নয়ন) সাব্বির আহমেদসহ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে সাত হাজার ৩২৮ ভোট পান।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের