বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা লুট

download (66)ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সোহেল ভূঁইয়া তুষার (৩২) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে তার ৬ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয়রা।

অাহত ব্যবসায়ী তুষার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের বাসিন্দা ও অাখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অাহত ব্যবসায়ী তুষার জানান, দুপুরে আখাউড়া থেকে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজে তিনি হবিগঞ্জের মাধবপুর যাচ্ছিলেন। পথে চান্দুরা বাসস্ট্যান্ডে অাসামাত্র মাইক্রোবাসে থাকা কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোরশেদকে সরিয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে সটকে পড়েন তারা।

ঘণ্টা দেড়েক পরে ভৈরব এলাকা থেকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে অাসেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

বাংলানিউজকে