মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবামার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ লন্ডন মেয়রের

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছেন লন্ডন মেয়র বোরিস জনসন। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে ওবামার সমর্থনের বিষয়ে কথা বলতে গিয়ে জনসন এমন অভিযোগ করেন।বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।লন্ডন মেয়র বোরিস জনসন যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষে। বিবিসিকে তিনি বলেন, ‘মার্কিনরা কারো সঙ্গে (তাদের) সার্বভৌমত্ব ভাগাভাগির স্বপ্ন দেখেনি, যুক্তরাজ্য ইতিমধ্যে যা করে ফেলেছে।’

 

Jonson1460816265
প্রেসিডেন্ট ওবামা আগেই যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে সমর্থন জানিয়েছেন। আগামী সপ্তাহে তিনি যুক্তরাজ্য সফরে আসবেন। তখন আবার তিনি তার সমর্থন পুনর্ব্যক্ত করতে পারেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট ওবামা ইইউ নিয়ে তার মতামত জানাতে প্রস্তুত। কিন্তু যুক্তরাজ্যের ভোটারদের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেন, যুক্তরাজ্যের (ইইউ) থাকা নিয়ে বিদেশি সরকার এবং আইএমএফ, ন্যাটোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতামত অভিভূত করেছে।

 

আগামী ২৩ জুন ইইউতে থাকা না-থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট হবে। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার সমর্থন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ইইউর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে উৎসাহিত করবে।ওবামার উদ্দেশে বোরিস জনসন বলেন, ‘সব দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে দেয় তারা কখনো তাদের সার্বভৌমত্ব কারো সঙ্গে ভাগাভাগি করে না। আমি জানি না, তিনি কী বলতে চাইছেন। তবে এটা যদি আমেরিকা-সম্পর্কিত বিতর্ক হতো, তখন তার আসল ভণ্ডামি বেরিয়ে আসত। আমেরিকানরা কখনো এমন স্বপ্ন দেখে না।’

 

লন্ডন মেয়র আরো বলেন, ‘আমি মনে করি, যেখানে ইচ্ছা হস্তক্ষেপের অধিকার আছে প্রেসিডেন্ট ওবামার। তবে এ ক্ষেত্রে সবার মতামতকে স্বাগত জানাই আমি। আমেরিকানরা আমাদের সার্বভৌমত্ব বিলিয়ে দিতে, আমাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বক্তব্য দেয়, যা আমার কাছে ভুতুড়ে মনে হয়। যেখানে তারা সমুদ্র আইনের আন্তর্জাতিক কনভেনশনে আজও স্বাক্ষর করেনি।

 

বোরিস জনসন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্দেশে বলেন, গণভোটে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে বিজয় হলেও ক্যামেরনই প্রধানমন্ত্রী থাকবেন। তবে তিনি এ-ও বলেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতি আরো গণতান্ত্রিক হবে এবং ব্রাসেলসের অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পাবে। মুক্ত বাণিজ্যে যুক্তরাজ্য নিজেই আন্তর্জাতিক চুক্তি করতে পারবে।

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি