,

অবকাশে সুপ্রিম কোর্টে বসবে ১৫ বেঞ্চ

suprimcourtনিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটিতে হাইকোর্ট ডিভিশনে এবার বসছে ১৫টি বেঞ্চ। ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে এ অবকাশকালীন ছুটি চলবে আগামী ১মে পর্যন্ত।
এছাড়াও আপিল বিভাগের জরুরি বিষয়াদির নিষ্পত্তির জন্য ১৮ ও ২৫ এপ্রিল চেম্বার আদালতে বসবেন বিচারপতি মো. নিজামুল হক। অবকাশে হাইকোর্টে থাকছেন চারটি রিট বেঞ্চ, ছয়টি ফৌজদারি বেঞ্চ, তিনটি দেওয়ানি বেঞ্চ এবং দু’টি বিবিধ (পারিবারিক, শিপিং ও কোম্পানি) বেঞ্চ।
জরুরি রিট বিষয়াদির নিষ্পত্তির জন্য বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ২৫, ২৬ ও ২৭ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।
১৭, ১৮ ও ১৯ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি এ কে এম সাহিদুল হক ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।
জরুরি ফৌজদারি বিষয়াদির নিষ্পত্তির জন্য বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।
১৭, ১৮ ও ১৯ এপ্রিল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ শুনানি গ্রহণ করবেন। বিচারপতি শেখ আবদুল
আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ ১৯, ২০, ২৬ ও ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ ২৬, ২৭ ও ২৮ এপ্রিল শুনানি গ্রহণ করবেন। ২৬, ২৭ ও ২৮ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ শুনানি নেবেন।
বিচারপতি কৃষ্ণা দেবনাথের একক বেঞ্চ ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল শুনানি গ্রহণ করবেন। জরুরি দেওয়ানি বিষয়াদির নিষ্পত্তির জন্য বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ ১৭, ১৮, ২৬ ও ২৭ এপ্রিল শুনানি গ্রহণ করবেন। ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি ফরিদ আহমেদের একক বেঞ্চ ১৭, ১৯ ও ২১ এপ্রিল শুনানি গ্রহণ করবেন। পারিবারিক, শিপিং ও কোম্পানি বিষয়ক জরুরি বিষয়াদির নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চে ২৪, ২৫ ও ২৭ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ১৭, ১৮ ও ১৯ এপ্রিল শুনানি গ্রহণ করবেন বলে সুপ্রিমকোর্ট সুত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা