,

স্কুল ছাত্রের মর্মাত্মিক মৃত্যু মোটরসাইকেলে ধাক্কায়

 

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আশিক আলী (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রের মর্মাত্মিক মৃত্যু ঘটেছে। নিহত আশিক আলী, পার্বতীপুরের দক্ষিণ রসুলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের কামাল নগর রেলগেট নামক স্থানে গতকাল শনিবার বিকেল পৌণে ৫টায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশিক আলী তার বাইসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আশিক আলী সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীয়রা তাকে সংজ্ঞাহীন মুমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ss-18

 
খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনা ঘটানো মোটরসাইকেল চালকও দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা হওয়ায় দুর্ঘটনার পর থেকেই ওই মোটরসাইকেল চালকের বিষয়ে মুখ খুলছেন না স্থানীয়রা।নিহত আশিক আলীর পিতা রবিউল ইসলাম বলেন, আশিক আলী ফুলবাড়ী থেকে তার পড়াশুনার কিছু বইখাতা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তবে মোটরসাইকেল চালকও তার গ্রামেরই বাসিন্দা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, ঘটনাস্থল পার্বতীপুর থানা এলাকায়। তাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে ওই থানা। তবে নিহত আশিক আলীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা