,

অর্থমন্ত্রীর সংবর্ধনায় ছাত্রলীগে সংঘর্ষ, ২৪ রামদা উদ্ধার

1460_109590_0সিলেট প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া এক সংবর্ধনা শেষে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ২৪টি রামদা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় চারজনকে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর কবি নজরুল অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। স্বাধীনতা পদক পাওয়ায় ওই অডিটরিয়ামে অর্থমন্ত্রীকে সংবর্ধনার আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পরপর অডিটরিয়ামের সামনে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এর আগে সংবর্ধনা চলার সময়েই অডিটরিয়ামের ফটকে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি হয়। এতে গুরুতর আহত হন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নান। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

146_109590_1সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, “পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া অডিটরিয়ামের পাশে একটি অটোরিকশা থেকে ২৩টি রামদা উদ্ধার করা হয়েছে।”

এর আগে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে সিলেট শহরে রামদা নিয়ে মিছিল করেছিল ছাত্রলীগ। তখন বলা হয়েছিল, শিবিরের হামলার ভয়ে কেউ কেউ মিছিলে রামদা নিয়ে এসেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা